বিজ্ঞাপন

আখাউড়ায় জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ জাবির ইব্রাহিমের বাবা মো. কবির হোসেন এবং পাঁচজন আহত জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হিমেল খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, উপজেলা জামায়াতের আমির মো. ইকবাল ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, আক্তার খান, মো. বোরহান উদ্দিন, ছায়েব আলী, তাজুল ইসলাম, শাহাদাৎ হোসেন ও আমিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, জুলাই যোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে সামনে রেখে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করতে হবে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতা জানানো হয়।

পড়ুন : জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন