বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামে ১১ দলের গণমিছিল

‎৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভোটের গণরায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলের উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে জেলা শহরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে”, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

‎মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের শাপলা চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলার সাবেক জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মো. সবের রহমান, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, জেলা শ্রমিক কল্যাণের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. মোশারফ হোসেনসহ ১১ দলের নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা দাবি করেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে তা দ্রুত কার্যকর করতে হবে এবং জুলাই সনদে উত্থাপিত সংস্কার ও জনকল্যাণমূলক দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

‎তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার, সুশাসন, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন।

‎সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

‎পড়ুন : সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন