বিজ্ঞাপন

আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কমিটি : সভাপতি ঠান্ডু সম্পাদক সবুজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের চেকপোস্ট থেকে বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের ১১ সদস্যের নতুন রোড পরিচালনা শাখা কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটি বাতিল করে নতুন এ কমিটি অনুমোদন দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়ন।

বুধবার (৫ আগস্ট) জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হেবজুল করিম ও সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে মো. দেলোয়ার হোসেন ঠান্ডুকে সভাপতি, মো. শামীম মিয়াকে সিনিয়র সহসভাপতি, মো. সবুজ মিয়াকে সাধারণ সম্পাদক এবং মো. হারুন অর রশিদকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া, অর্থ সম্পাদক মো. হিরন মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী মিয়া, দপ্তর সম্পাদক মো. আশরাফ মিয়া, প্রচার সম্পাদক মো. ওসমান মিয়া এবং কার্যকরী সদস্য মো. কবির হোসেন ও মো. জামির হোসেন।

চিঠিতে বলা হয়েছে, সংগঠনের সংবিধানের ১৩(ক) ধারার ‘গ’ উপধারা অনুযায়ী ১১ সদস্যের এ কমিটিকে ৫ আগস্ট ২০২৬ থেকে এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় ও সরকারি প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ব্যক্তি স্বার্থে ঝগড়া-বিবাদ বা মামলা-মোকদ্দমার জন্য জেলা কমিটিকে দায়ী করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সংগঠনের সংবিধানবহির্ভূত কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কারণ দর্শানো ছাড়াই যেকোনো সময় কমিটি বাতিল করার ক্ষমতা জেলা কমিটি সংরক্ষণ করে বলেও চিঠিতে জানানো হয়। নতুন কমিটির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : আজকের প্রশাসন এখনো ফ্যাসিস্ট আমলের প্রভাবমুক্ত নয়: জাভেদ মাসুদ মিল্টন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন