বিজ্ঞাপন

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, বাড়িঘরে আগুন

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলার সময় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, দক্ষিণ হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার খিরবেত আল-তুবা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় গ্রামের কয়েকটি বাড়ি পুড়ে যায়। আগুন থেকে সৃষ্টি হওয়া ধোঁয়ায় নারী ও শিশুসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

অন্যদিকে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বেথলেহেম, রামাল্লাহ ও আল-বিরেহ শহরে তল্লাশি পরিচালনা করা হয়। আল-বিরেহে তিনটি বাড়ি খালি করে সেগুলো সামরিক চৌকি হিসেবে ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া জেরুজালেমের উত্তরে কালানদিয়া শরণার্থী শিবির ও কাফর আকাবে অভিযান চালিয়ে প্রায় ১৫ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর মারধরে আরও আটজন আহত হন। একই সঙ্গে আহত ও অসুস্থ ব্যক্তিদের কাছে চিকিৎসাকর্মীদের পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময় সেখানে ১ হাজার ১৮২ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৩ হাজার মানুষ এবং আটক করা হয়েছে প্রায় ২৪ হাজার ফিলিস্তিনিকে।

পড়ুন: দর্শনার্থীদের জন্য আজ খুলছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন