বিজ্ঞাপন

‘চলতি অর্থবছরেই হবে স্থানীয় সরকারের সব নির্বাচন’

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে।

এ সময় শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে সিসিকের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদকসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটগ্রহণ ২০ আগস্ট

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন