ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাংচুরে জড়িতদের শাস্তি ও পুণনির্মাণের দাবী জানিয়েছে নাগরিক প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অগ্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার ও গুম কমিশনের সাবেক সদস্য নুর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফারাহ তানজিম তিতলিসহ অন্যারা।
এসময় বক্তারা হামিদুর রহমানের ভাস্কর্য ভাংচুরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে ।
উল্লেখ্য- গত ১৫ জুলাই শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসমাপ্ত ভাস্কর্য ভাংচুর করে কিছু শ্রমিক। সেসময় স্থানীয় প্রশাসন বিষয়টি জানেন না বলে গণমাধ্যমে বক্তব্য দেয়। পরে অপসারণ করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলে দাবী করা হয়।
ইমি/


