বিজ্ঞাপন

দিনাজপুর জেএসকেএস-এর উদ্যোগে জেলাপর্যায়ে গণশুনানী অনুষ্ঠিত

দিনাজপুরে ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় দলিত ইয়থ ফর ডিগনিটি (ডিওয়াইডি) প্রকল্পের আওতায় “সরকারি পরিষেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও প্রবেশগম্যতা ঃ দলিত সম্প্রাদায়ের অধিকার চ্যালেঞ্জ” শীর্ষক জেলা পর্যায়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে গণশুনানীতে আলোচনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম নজমুল হুদা ও দিনাজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। মুল প্রবন্ধ পাঠ করেন জেএসকেএস এর প্রকল্প সমন্বয়কারী মর্জিনা রুপা।

গণ শুনানী অনুষ্ঠানে সেবাদাতা ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নিকট সরাসরি প্রশ্ন করেন দলিত সম্প্রদায়ের মাধব চন্দ্র, অধিকার কেন্দ্রের সভাপতি হরিদেব, সাধারণ সম্পাদক রাজকুমার, চম্পা রানী, রাসমনি, প্রশান্ত শীন, মালতি রানী রায়, স্বপ্না রানী রায়, ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান বেলাল, এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজ্জাফর হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ রহমতুল্লাহ রহমত, মাধ্যমিক শিক্সা অফিসে জেলা প্রশিক্ষন সমন্বয়কারী মোঃ বিনি আমিন, ডাঃ দ্বিপেন্দ্র নাথ রায়।

সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক মোস্তফা কামাল বলেন, দলিত সম্প্রদায়ের মানুষরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও সামাজিক অবহেলার শিকার। সংবিধানে তাদের অধিকারের কথা বলা থাকলেও বাস্তবে তারা সরকারি সেবা ও আইনি সহায়তা থেকে বঞ্চিত। এই গণশুনানী তাদের অধিাকার ও প্রাপ্র সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবাদাতা ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজহ করবে।

সম্মানিত অতিথিরা বলেণ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং দলিত সম্প্রদায়ের নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব।

পড়ুন:কুষ্টিয়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন