বিজ্ঞাপন

শরীয়তপুরে সাবেক নৌ প্রধান এম এ খানের শাহাদাতবার্ষিকী পালিত

শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক নৌ প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগষ্ট) বাদ যহুর মরহুম মোহাম্মদ আলী তালুকদারের পরিবারের পক্ষ থেকে উপজেলার ঐতিহ্যবাহী পুটিয়া বড় তালুকদার বাড়ি আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি. এম. গোলাম মোস্তফা’র নিজ বাসভবনে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। সাবেক নৌ প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর। মাহবুব আলী খান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের পিতা।

অনুষ্ঠানে সাবেক নৌ প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের আস্থাভাজন ঘনিষ্ঠ আত্মীয় আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি. এম. গোলাম মোস্তফার মরহুম পিতা মোহাম্মদ আলী তালুকদারের পরিবারের পক্ষ থেকে দোয়া রুহের মাগফেরাত কামনা করা হয়। এর আগে নৌ সদরদপ্তর জামে মসজিদ ২০১২ সাল পর্যন্ত পরে শরীয়তপুরে নিজ বাড়িতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন তালুকদার পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লিগণ, রাজনৈতিক নেতাকর্মীগণ, যুব সমাজ, শিক্ষক-শিক্ষার্থী ও মহিলা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান (নভেম্বর ৩, ১৯৩৪ – আগস্ট ৬, ১৯৮৪) বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান যিনি একজন রাজনীতিবিদের ভূমিকাও পালন করেছেন। তিনি ১৯৭৯ সাল থেকে ১৯৮৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। একই সঙ্গে তিনি বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনা করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দলের প্রধান কোচ হলেন জাইলস বোনেট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন