যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনে আয়োজনে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এ লক্ষে উপজেলা পরিষদের চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী বলেন, নিজের জায়গা নিজের উদ্যোগে পরিস্কার করে রাখলেই এলাকাটা পরিস্কার থাকবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।তারি ধারাবাহিকতায় আসুন আমরা আমাদের শহরকে পরিস্কার রাখি সুন্দর পরিবেশ গড়ে তুলি।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাম্মিম জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ঢাকা-মহাসড়কের দুইপাশে অবৈধ দোকান-পাট উচ্ছেদ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

