বিজ্ঞাপন

এনসিপি নেতাকর্মীদের মারধরের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ ও পূর্বের মারধর মামলায় জড়িত থাকার অভিযোগে শরীয়তপুর জেলা ছাত্রলীগের কর্মী সোহান পাহাড়কে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পালং মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সোহান পাহাড় শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া এলাকার দুলাল পাহাড়ের ছেলে। তিনি শরীয়তপুর সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র এবং বর্তমানে তার পরীক্ষা চলমান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সোহানের বিরুদ্ধে ইতোপূর্বে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ছিল। এর পাশাপাশি সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার প্রত্যক্ষ অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, সোহান পাহাড় এনসিপি নেতাকর্মীদের মারধরের মামলার এজাহারভুক্ত আসামি। পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন