কালিয়াকৈরে উড়াল সেতুতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুর ওপর অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত তিনজন একই পরিবারের সদস্য। তবে নিহত নারী ও শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার সফিপুর উড়াল সেতুর ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে চলাচলকারী যানবাহন ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু ছিলেন। তাঁরা সফিপুর উড়াল সেতুর ওপর পৌঁছালে পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলসহ তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তাঁদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা।

পরে আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই পরিবারের তিন সদস্যের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

নিহত পুরুষ আরোহীর সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে তাঁর নাম জানা গেছে মামুন হোসেন আশরাফুল। তিনি গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন মিরপুরের দেওয়ালিয়াবাড়ি গ্রামের নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে।

তবে নিহত নারী ও শিশুর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সফিপুর উড়াল সেতুর ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় একজন পুরুষ, একজন নারী ও একটি শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

একই মোটরসাইকেলে থাকা তিন আরোহীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্ত করা ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পড়ুন:দুই দেশের সীমান্তে ৩০ ঘণ্টা ধরে অসহায় এক নারী!

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন