বিজ্ঞাপন

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগরের কাশিকাপনে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সকালে ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে ঢাকাগামী ইউনিক পরিবহন ও একটি সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ইউনিক বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী মারা যান এবং আহত এক শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এছাড়াও এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী।  

এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

বিস্তারিত আসছে…..

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন