বিজ্ঞাপন

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৮২ ডলার অতিক্রম করেছে। ইরানের ফার্স বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, মার্কিন, ইসরাইলি এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে না দেওয়ার প্রস্তাবসহ একটি খসড়া বিল দেশটির একটি সংসদীয় কমিটি পর্যালোচনা করছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ০৪ ডলার বা ৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৪৯ ডলারে পৌঁছায়।

একই দিনে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ০৭ ডলার বা ২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়।

ফার্স বার্তা সংস্থা এক ইরানি সংসদ সদস্যের বরাত দিয়ে জানিয়েছে, প্রস্তাবিত ওই বিলে বিধিনিষেধ অমান্যকারী জাহাজের বহন করা পণ্যের মূল্যের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হতে পারে।

পড়ুন: শিশু নিরাপত্তা ইস্যুতে মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন