দিনাজপুরে কাদিয়ানী ও শিয়াদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তুহিবি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে কিছু সংখ্যক মুসলিম নারী।
আজ সকাল দশটায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়ক থেকে বোরখা পরিহিত মুসলিম নারীদেরদিনাজপুরে কাদিয়ানী ও শিয়াদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তুহিবি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে কিছু সংখ্যক মুসলিম নারী।
আজ সকাল দশটায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়ক থেকে বোরখা পরিহিত মুসলিম নারীদের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব সামনে শেষ হয়।
এই সময়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন শিয়া এবং কাদিয়ানীদের কার্যক্রম ইসলাম বিরোধী। প্রিয় সাহাবীদের সব সময় এরা অপমান করে এসেছে। দিনাজপুরের মাটিতে এদের ঠাঁই হবে না।
৮ই আগস্ট হাসান ইমামের চল্লিশা পালন করবে শিয়া ও কাদিয়ানী সম্প্রদায়। কোনক্রমেই তাদের কর্মসূচি পালন দিনাজপুরে হতে দেওয়া হবে না।
সমাবেশে বক্তব্য দেন মিছিলের নেতৃত্বদানকারী শামীমা বেগম ও আয়েশা খাতুন।
পড়ুন : মরিচের দামে কিছুটা স্বস্তি, ডিমের ডজন উঠেছে ১৬০ টাকায়
সা/


