বিজ্ঞাপন

সমালোচনার মুখে ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা

ইউরোপের কয়েকটি দেশের আপত্তি, বয়কটের হুমকি এবং বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে চাপে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমন পরিস্থিতিতে তার নেতৃত্বের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ইনফান্তিনোর বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনার সঙ্গে একমত নয় দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সই করা এক বিবৃতিতে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানানো হয়। এতে বলা হয়, গত এক দশকে বিশ্ব ফুটবলের প্রসার, প্রশাসনিক স্থিতিশীলতা এবং বিভিন্ন অঞ্চলে খেলাটির উন্নয়নে ইনফান্তিনোর ভূমিকা গুরুত্বপূর্ণ। আসন্ন ফিফা কংগ্রেসের আগে এ অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এএফএর মতে, আরও অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী বৈশ্বিক ফুটবল কাঠামো গড়ে তুলতে ইনফান্তিনোর নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন।

তবে একই বিবৃতিতে সংস্থাটি স্পষ্ট করেছে, ফিফার আলোচিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পকে তারা সমর্থন করে না। বিশ্বকাপসহ ফিফার বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়।

এএফএর ভাষ্য, এই পরিকল্পনা ফুটবল অঙ্গনে আস্থা তৈরির পরিবর্তে অনিশ্চয়তা বাড়িয়েছে। পরে ব্যাপক সমালোচনার মুখে ইনফান্তিনো প্রকল্পটি প্রত্যাহার করেন, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভুল স্বীকার করেন এবং ফিফার ২১১টি সদস্য দেশের কাছে ক্ষমা চান। আর্জেন্টিনা এই পদক্ষেপকে দায়িত্বশীল নেতৃত্বের উদাহরণ হিসেবে দেখছে।

বিতর্কিত পরিকল্পনা ঘোষণার আগে সদস্য দেশ ও মহাদেশীয় কনফেডারেশনগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করায় ইনফান্তিনো সমালোচনার মুখে পড়েন। উয়েফা এখনো এ বিষয়ে আপত্তি বজায় রেখেছে এবং ফিফা বয়কটের হুমকিও প্রত্যাহার করেনি।

অন্যদিকে, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলও ফিফার একতরফা সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তবে সেই অবস্থান থেকে কিছুটা ভিন্ন পথে হেঁটে আর্জেন্টিনা ইনফান্তিনোর সামগ্রিক নেতৃত্বের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে।

এর আগে আফ্রিকান ফুটবল কনফেডারেশনও ফিফা সভাপতির প্রতি সমর্থন জানিয়েছিল। এবার বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দেশ আর্জেন্টিনার সমর্থন ইনফান্তিনোর জন্য বড় ধরনের কূটনৈতিক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

পড়ুন: সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন