বিজ্ঞাপন

কুষ্টিয়ায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা শুরু

কুষ্টিয়ায় দুই দিনব্যাপী ড. কাজী মোতাহার হোসেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা (অনুধর্ব-২০) শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এই প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

বিজ্ঞাপন

অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ কুষ্টিয়া শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ।

এসময় জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন, আয়োজক কমিটির সদস্যবৃন্দ সহ প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

আয়োজক এসিপিবি কুষ্টিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ড. কাজী মোতাহার হোসেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা (অনুর্ধর্ব-২০) দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগীতায় ৩জন ভারতীয় দাবাড়ু সহ ৬৬ জন অংশ নিচ্ছেন। খেলার ধরন- সুইস সিস্টেম, ৬ রাউড। সময় নিয়ন্ত্রণ-৬০ মিনিট + ৩০ সেকেন্ড ইনক্রিমেন্ট। প্রতিযোগীতায় ১ম পুরস্কার হিসেবে ১০হাজার টাকা, ২য় পুরস্কার হিসেবে ৮হাজার টাকা এবং ৩য় পুরস্কার হিসেবে ৬হাজার টাকা দেয়া হবে। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার-আপ খেলোয়াড়কে ট্রফি এবং সকল বিজয়ী খেলোয়াড়দেরকে মেডেল প্রদান করা হবে। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা (কেডিএসএ) এই প্রতিযোগীতার সার্বিক সহযোগিতা করছে।

পড়ুন : সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন