বিজ্ঞাপন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ২২ ঘন্টা পর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া প্রবাসী ইউনুস আলীর (৪৫) মরদেহ দীর্ঘ ২২ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল।

বিজ্ঞাপন

আজ শুক্রবার ( ৭ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটি নলেয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান ঝাউলার বাজার এলাকায় নলেয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুস আলী দীর্ঘ ১৫ বছর ধরে সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। গতকাল দুপুরে বাড়ী থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নলেয়া নদীতে শখের বসে  মাছ ধরছে যান। দীর্ঘ সময় ইউনুস আলী বাড়িতে না ফেরায় খুঁজতে থাকে তাঁর পরিবার। স্বজনেরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও ইউনুস আলীর কোনো সন্ধান পাননি। পরে রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি পুলিশকে জানায় স্বজনরা।

এরপর আজ শুক্রবার রংপুর থেকে আসা ডুবুরি দল সকাল ৭ টা থেকে নলেয়া নদীর  নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। একপর্যায়ে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটির প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে নলেয়া নদী থেকে  প্রবাসী ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা করে। পরে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুর রহমান বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে  নিখোঁজ প্রবাসীর ইউনুস আলীর  মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন : নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন