বিজ্ঞাপন

ছেলের প্রাণ বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবার মৃত্যু

জয়পুরহাটের কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে জামাল উদ্দিন জিলাদার (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বাবার ধাক্কায় ছেলে প্রাণে বেঁচে গেলেও তার হাত মারাত্মক দগ্ধ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের চাকবাড়ই (ইটাতলা) গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জামাল উদ্দিন একই গ্রামের জফির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় মোসলেমগঞ্জ বাজারে মোটরসাইকেল পার্টসের ব্যবসা করতেন। আহত ছেলের নাম রাসেল জিলাদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের গভীর নলকূপের ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার একটি বাঁশ দিয়ে কোনোমতে ঠেকানো ছিল। সকালে ছেলে রাসেল পুকুরে মাছের খাবার দিতে গিয়ে নিচু তারটি ওই বাঁশ দিয়েই ওপরে তোলার চেষ্টা করে। এ সময় বাঁশের মাথা থেকে তারটি ফসকে রাসেলের হাতে পড়ে। তারের ছেঁড়া অংশে হাত লাগামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে আছড়ে পড়ে। দূরে থাকা বাবা জামাল উদ্দিন তা দেখে দ্রুত ছুটে এসে ছেলেকে সজোরে ধাক্কা দেন। এতে রাসেল ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও বিদ্যুতের তাপে তার হাত মারাত্মক পুড়ে যায়। তবে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নিজেই বিদ্যুতের তারে আটকে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে নেওয়ার পথে জামাল উদ্দিন মারা যান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

পড়ুন:রাজশাহী নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন