প্রবাসী জুলাই যোদ্ধাদের উদ্যোগে মালয়েশিয়ার রাজধানী বুকিত বিন্তাং কুয়ালালামপুরে একটি হোটেলে ৩৬শে জুলাই গণঅভ্যুত্থান প্রবাসীদের অবদান ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৫ আগষ্ট) কুয়ালালামপুর শহরের প্রাণকেন্দ্র বুকিত বিন্তাংয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত জুলাই যোদ্ধারা অংশ নেন।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত জুলাই যোদ্ধারা বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রীয়ভাবে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি অনুষ্ঠানে জুলাইয়ে আন্দোলনকারীদের দাওয়াত না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, আন্দোলন সংগ্রামে প্রবাসে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের বাদ দিয়ে পতিত স্বৈরাচার সরকারের দোসর হাইকমিশনের কর্মকর্তারা তাদের পছন্দনীয় ব্যক্তিবর্গ, যাদের কাছ থেকে সুবিধা পাবে সেই ধরনের ব্যক্তিদের সহ কিছু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের দাওয়াত দেন, যা জুলাই চেতনার সাথে যায় না।কারন যেখানে সেই অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের দাওয়াত না দিয়ে তাদের পক্ষে সুপারিশ করতে পারবে এমন লোকদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
গণঅভ্যুত্থানের রক্তস্নাত ইতিহাসকে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দল বা ব্যাক্তির নামে স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার না করার আহ্বান জানান এ জুলাই যোদ্ধারা।
বক্তারা বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্র-জনতা এবং প্রবাসীদের যেই আত্মত্যাগ, তাকে কোনো অবস্থাতেই ভুলে যাওয়া যাবে না। প্রবাসে বসেও যারা রক্তের টানে এবং দেশের স্বার্থে রাস্তায় নেমেছিলেন, তাদের অবমূল্যায়ন করা জুলাই শহীদদের অবমাননার শামিল।তাই বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তীতে বাংলাদেশের যে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠান সহ জুলাই সংক্রান্ত যে কোন অনুষ্ঠানে প্রকৃত জুলাই যোদ্ধাদেরকে সন্মানের সহিত দাওয়াত প্রদান করা এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করার দাবী জানান।
পরিশেষে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামটি শেষ হয়।
তবে এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেন দূতাবাসের এক কর্মকর্তা, তিনি বলেন বাংলাদেশ হাইকমিশনের প্রোগ্রামে জুলাই যোদ্ধারা এসেন বক্তব্য দিয়েছেন হয়ত কেউ বাদ পড়তে পারে, জুলাই গণঅভ্যুত্থানে মালয়েশিয়া প্রবাসীদের ভূমিকা অনেক বেশি লাখ লাখ প্রবাসী প্রত্যক্ষ পরোক্ষভাবে জুলাইয়ে ভূমিকা রেখেছেন। তাদের সকলকে সম্মানিত করতে পারলে আমাদেরও ভালোলাগত, তবে অনুষ্ঠানে উপস্থিতি ও কিছু সীমাবদ্ধতা থাকায় সকল জুলাই যোদ্ধাকে আমন্ত্রণ জানানো যায়নি। তবে এর মধ্যে যদি কেউ গুরুত্বপূর্ণ বাদ পড়ে যায় আমরা পরবর্তীতে আমন্ত্রণ করার চেষ্টা করব বলেন জানান।
পড়ুন : বাজার ও ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে, মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা : আইনমন্ত্রী
সা/


