বিজ্ঞাপন

সরকার চলনবিলের পর্যটন খাতকে দর্শনীয় করতে চায় : পর্যটনমন্ত্রী আফরোজা খানম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চলনবিলের পর্যটন খাতকে নতুন রুপে সাজতে পরিদর্শনে এসেছি। চলনবিলের পর্যটন খাতকে আরো দর্শনীয় এবং যুগপোযোগি করতে বর্তমান সরকার সারা দেশের পর্যটন খাতসহ চলনবিলের পর্যটনকে আধুনিক সময়পোযোগি করতে নানা উদ্দ্যোগ নিচ্ছেন। আর তা বাস্তবায়নে কাজ করছেন।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগষ্ট) দুুপুরে চলনবিল অঞ্চলে ইকো ট্যুরিজম সমন্বিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সিরাজগঞ্জে তাড়াশ উপজেলা অংশে অবস্থিত চলনবিলের মান্নান নগর এলাকা পরিদর্শন করেন শেষে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলনবিল। এ বিলের নৈসঙ্গিক সৌন্দর্য্য পর্যটকদের আকৃষ্ট করে। পাশাপাশি চলনবিল অধ্যূষ্যিত নাটোর, সিরাজগঞ্জ, পাবনার নানা বিভিন্ন স্থান ও এলাকা পুরোকীর্তিতে ভরপুর। এ ছাড়া বিলের জীব-বৈচিত্র্য দেখাও জানার অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যা জাতীয় সম্পদ। চলনবিলে সমন্বিত ইকো ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম দ্রুতই শুরু করা হবে।

তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফছার আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের সঞ্চলনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান প্রমূখ।

পড়ুন:সোমবার এসএসসি ও সমমানের ফল, মোবাইলে জানবেন যেভাবে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন