বিজ্ঞাপন

খাগড়াছড়িতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা নেতৃবৃন্দের সঙ্গে পরিচিতি ও আলোচনা সভা

খাগড়াছড়িতে নবগঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জেলা কমিটির আহবায়ক ম্রা সাথোয়াই মারমার সভাপতিত্বে এ সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ।

সভায় নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমঅধিকার ও মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

পড়ুন:সোমবার এসএসসি ও সমমানের ফল, মোবাইলে জানবেন যেভাবে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন