বিজ্ঞাপন

রাজবাড়ীতে ছুরিকাঘাত করে যুবককে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দের পৌর শহরে ছুরিকাঘাত করে গোয়ালন্দ শরিফুল ইসলাম ওরফে হীরা(৪০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে গোয়ালন্দ রেলওয়ে স্টেশন এলাকার তোরাই মোড়ে এ ঘটনা ঘটে।

শরিফুল ইসলাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত জাবেদ ভূইয়ার ছেলে। বর্তমানে তিনি গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম ও কামরুল নামে এক ব্যক্তি পরস্পরের বন্ধু ছিলেন। কামরুল গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে দীর্ঘদিন টাকাপয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিলো।শনিবার সকালে গোয়ালন্দ বাজার থেকে শরিফুল কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন, পথিমধ্যে সে তোরাই মোড় এলাকায় পৌঁছালে কামরুল ছুরি নিয়ে হামলা করেন। এতে শরিফুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে অর্থের লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আমরা হত্যাকান্ডের ঘটনায় মাঠে কাজ করছি। প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।

পড়ুন:সোমবার এসএসসি ও সমমানের ফল, মোবাইলে জানবেন যেভাবে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন