বিজ্ঞাপন

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় বিএসএফের গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবির ভাষ্য, ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরুলি এলাকায় গুলির এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

বিজিবি জানায়, ভোররাতে তারা মিয়াসহ ৪ থেকে ৫ জনের একটি চোরাকারবারি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের মাগুরুলি এলাকায় প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। অন্যরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আসে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ নাসিরুদ্দিন বিড়ি আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হয়েছেন। তার বিরুদ্ধে থানায় চোরাচালানের মামলা রয়েছে।

পড়ুন: আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন