মেহেরপুরের গাংনী সীমান্তে অভিযান চালিয়ে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামের সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কুষ্টিয়া ব্যাটালিয়নের ৪৭ বিজিবির রংমহল বিওপির সদস্যরা। হাবিলদার মো. দিদারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ১৩৭/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল মাঠে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৬ হাজার টাকা। উদ্ধারকৃত গাঁজা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন : কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সা/


