বিজ্ঞাপন

গাজীপুরে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মানের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রবিবার (০৯ ইং আগষ্ট) সকাল ১১ টার দিকে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এর উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মানের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সাধারণ ছাত্ররা। এতে বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যানচলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের দাবি এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভার ব্রিজ স্থাপন করতে হবে, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে হবে পাশাপাশি আর কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। আশ্বাস নয়, কার্যকর ও স্থায়ী সমাধান প্রয়োজন।

ঘটনাস্থলে টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন