বিজ্ঞাপন

কুষ্টিয়া পৌরবাজার থেকে শ্রমিকের লাশ উদ্ধার

কুষ্টিয়া শহরের পৌরবাজারে ফলের দোকানের সামনে সাদ্দাম (৪০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে পৌরবাজারের আয়েশা ফল ভাণ্ডার ও আদর্শ ফল ভাণ্ডারের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। তিনি পৌরবাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, অন্যান্য দোকানের সাথে রাতে পৌরবাজারের আয়েশা ফল ভাণ্ডার ও আদর্শ ফল ভাণ্ডারের দোকানও বন্ধ ছিল। রাতের কোনো এক সময় সাদ্দাম ওই দুই দোকানে প্রবেশের চেষ্টা করেন। তাদের ধারণা, ইঁদুর বৈদ্যুতিক তার কেটে ফেলা বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে রোববার সকালে স্থানীয় ব্যবসায়ীরা দোকান খুলতে এসে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরো বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে

পড়ুন:জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হামলার প্রতিবাদে মানববন্ধন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন