বিজ্ঞাপন

দুর্গাপুরে আদিবাসী দিবস: সাংবিধানিক স্বীকৃতির দাবি

নেত্রকোনার দুর্গাপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দুস্থ স্বাস্থ্য কেন্দ্র’ (ডিএসকে) এর সহায়তায় রবিবার (৯ আগস্ট) দুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এসে শেষ হয়।

পরবর্তীতে জাদুঘর মিলনায়তনে “আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজংয়ের সভাপতিত্বে এবং আদিবাসী নেত্রী চিনু রেমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড ড. দিবালোক সিংহ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- সিপিবি জেলা কমিটির সম্পাদক আলকাছ উদ্দিন মীর, উপজেলা কমিটির সম্পাদক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বাংলাদেশ হাজং ছাত্রসংগঠনের সভাপতি অন্তর হাজং, আদিবাসী নেত্রী পার্বতী রিছিল, লিটন হাজং, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিচালক শামছুল আলম খান প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশে আবহমানকাল ধরে বিভিন্ন জাতি, কৃষ্টি ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের কারণেই এ দেশের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো- দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও আদিবাসী জনগোষ্ঠী এখনো পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত সাংবিধানিক স্বীকৃতি পায়নি।

বক্তারা আরও বলেন, আদিবাসীদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ভূমির অধিকার রক্ষা করা না গেলে তারা ক্রমান্বয়ে বিলুপ্তির মুখে পড়বে। আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান নিশ্চিত করা ও মূলধারার সাথে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আদিবাসী শিল্পীরা তাদের নিজস্ব ঐতিহ্য, ভাষা ও কৃষ্টি তুলে ধরে মনোজ্ঞ নাচ ও গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।

পড়ুন:জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হামলার প্রতিবাদে মানববন্ধন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন