মাদকাসক্ত দুই জমজ ভাইয়ের হাতুরি পেটার শিকার হয়েছেন ভিক্ষুক মা ছবুরা বেগম (৬০) নামের এক বৃদ্ধা। মাদকাসক্ত দুই ভাই প্রায়ই মাদক সেবনের টাকার জন্য তাদের বৃদ্ধা মাকে মারধর করে আসছিলো। ফলে ছেলেদের ভয়ে নিজ বাড়ি থেকে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বৃদ্ধা মা।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জমজ ভাইকে গ্রেপ্তার করেছে। রবিবার (৯ আগস্ট) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশালের গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল।
ওসি বলেন, সোমবার (১০ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোর্পদ করা হবে। গ্রেপ্তারকৃতরা হলো গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মৃত শাহজাহান আকনের ছেলে শিমুল ও পলাশ আকন। হাতুরি পেটায় গুরুত্বর আহত ছবুরা বেগম মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকড়কাঠী গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বৃদ্ধা ছবুরা বেগম বাদুরতলা গ্রামের শিমুল ও পলাশ আকনের বাড়িতে ভিক্ষা করতে আসলে তাকে বাসার মধ্যে ডেকে নিয়ে হাতুরিপেটা করে শিমুল ও তার জমজ ভাই পলাশ। এসময় বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধারের পর উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।
গ্রেপ্তারকৃতদের মা মুকুল বেগম বলেন, আমার দুই ছেলে দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। তারা প্রায়ই মাদক সেবনের টাকার জন্য আমাকে মারধর করে। তাদের ভয়ে আমি নিজের বাড়িতে থাকতে না পেরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় হাতুরি পেটার শিকার ভুক্তভোগী বৃদ্ধা বাদি হয়ে জমজ দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
পড়ুন:সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ১০ জনের মৃত্যু
ইমি/


