বিজ্ঞাপন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭৮ লাখ টাকার মাদক জব্দ, আটক ২

কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭৭ লাখ ৭৯ হাজার ১৯২ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, ইস্কফ সিরাপ, গবাদিপশু, কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)। এ সময় দুই আসামিকেও আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত সাত দিনে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন স্থান থেকে ভারতীয় ইয়াবা, ইস্কফ সিরাপ, গবাদিপশু, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্টতার অভিযোগে দুই আসামিকে আটক করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তপথে অবৈধভাবে মাদক ও পণ্য পাচারের সঙ্গে জড়িত চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান নির্মূল এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন:সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ১০ জনের মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন