বিজ্ঞাপন

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে দিতে চান আসিফ মাহমুদ!

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে স্ত্রীর হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

গত ৫ আগস্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে অনুষ্ঠিত ওই কনসার্টে সস্ত্রীক উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ। সেখানে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগটির দাম নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ ব্যাগটির দাম ৬ লাখ টাকা, আবার কেউ ৫ লাখ টাকা বলে দাবি করেন।

এদিকে, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ে দাবি করা হয়, আলোচিত ওই ব্যাগটির প্রকৃত দাম ১ হাজার ৫৮০ টাকা, ৫ বা ৬ লাখ টাকা নয়।

ব্যাগের দাম নিয়ে ছড়িয়ে পড়া এসব দাবির পর বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। নিজের ফেসবুক পোস্টে তিনি আলোচিত ব্যাগটি নিলামে তোলার ইচ্ছার কথা জানান।

রোববার (৯ আগস্ট) আসিফ মাহমুদ লেখেন, ‘এখন ব্যাগটা নিলামে তুলতে চাই। বিএনপি এবং আওয়ামী লীগের যারা ৬ লাখ বলে গুজব ছড়িয়ে ছিলেন, তাদের কেউ নিতে চাইলে আরও কমেই দিয়ে দেব। এভাবেই গুজব আর প্রোপাগান্ডায় চরিত্রহননের শিকার হচ্ছি নিয়মিত।’

এরপর ব্যাগটির ছবি দিয়ে আরেকটি পোস্ট করেন তিনি। সেখানে ক্যাপশনে লেখেন, ‘এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়। বিশেষ দ্রষ্টব্য: গুজববাজদের জন্য থাকছে ৮০% ডিসকাউন্ট।’

পড়ুন: এমন কোনো ইস্যু নেই, যা আলোচনায় সমাধান হবে না: ভারতীয় হাইকমিশনার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন