বিজ্ঞাপন

পটিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় পিকআপ দ্বিখণ্ডিত, রেল চলাচল বন্ধ ‎

বিজ্ঞাপন

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দ্বিখণ্ডিত হয়েছে। এ ঘটনায় পিকআপের চালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট-মল্লাপাড়া সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি কচুয়াই ইউনিয়নের মল্লাপাড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে রেললাইনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়।

‎সংঘর্ষের পর ট্রেনটি পিকআপ ভ্যানটিকে টেনে আনসার ক্যাম্পের সামনে পর্যন্ত নিয়ে যায়। এতে পিকআপের চালক আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন।

‎পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। এতে পিকআপটি বেশ কিছুটা দূরে ছিটকে যায়। দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

‎তিনি আরও জানান, দুর্ঘটনার পর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলেই আটকা পড়ে আছে। লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

‎পড়ুন : টাঙ্গাইলে ব্রীজের নির্মাণ কাজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন