বিজ্ঞাপন

মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে সানজানার গোল্ডেন এ প্লাস অর্জন

সদ্য প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জন করেছে সানজানা ইসলাম। মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে ৯২% নম্বর পেয়ে ‘গোল্ডেন এ প্লাস’ অর্জন করেছে।

​সানজানা সাংবাদিক ও ব্যাংকার দম্পতির সন্তান। তার বাবা এ বি এম মনিরুজ্জামান ‘সংবাদ দিগন্ত’ পত্রিকার সম্পাদক এবং মা শারমীন ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা। সানজানার এই কৃতিত্বপূর্ণ সাফল্যে তার পরিবার ও স্বজনদের মাঝে বইছে আনন্দের বন্যা।

​মেধাবী এই শিক্ষার্থী তার শিক্ষাজীবনে বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তির পূর্বে সে রাজধানীর উত্তরা হাইস্কুল, মাগুরার শুভেচ্ছা প্রিপারেটরী স্কুল এবং মেন্টর ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে।

​ভবিষ্যৎ ভাবনা___
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সানজানা জানায়, সে সুশিক্ষা অর্জন করে বড় হয়ে দেশ ও দেশের জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে চায়।
​মেয়ের অসাধারণ অর্জনে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করেছেন সানজানার মা-বাবা। সানজানা যেন ভবিষ্যতে তার স্বপ্নের পথে এগিয়ে গিয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে, সে জন্য তারা শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : অনুমোদন নেই, জরিমানা দিয়েই বছরের পর বছর চলছে প্রসেস মিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন