গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের কাজী মার্কেট এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএসআই গাজীপুরের তথ্যের ভিত্তিতে মাহমুদুল কাজীর বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়িতে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে সেগুলো বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অবৈধ সংযোগে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
পরে বাংলাদেশ গ্যাস আইনে বাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং অর্থদণ্ডের পুরো টাকা আদায় করা হয়েছে।
এদিকে, বাড়ির ম্যানেজারের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম পাওয়ায় তাকে আটক করে প্রসিকিউশন দিয়ে কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : চাটমোহরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয়


