পাবনার চাটমোহর উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয় হয়েছে।
এসএসসি
এসএসসি পরীক্ষায় চাটমোহর উপজেলায় অংশ নেয় ২৮৬৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১৪৬২ জন। ফেল করেছে ১৪০২ জন। এ প্লাস পেয়েছে ১৪৪ জন। পাশের হার ৫১.০৫%।
অংশ নেয়া ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে ১৫টি প্রতিষ্ঠান থেকে কেউই জিপিএ-৫ পায়নি। পাশের হারের দিক দিয়ে এগিয়ে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে পাশের হার ৭৭.৭৯℅। আর পাশের হার সবচেয়ে কম চিকনাই উচ্চ বিদ্যালয়ে ১৮.১৮℅।
দাখিল
দাখিল পরীক্ষায় যতটা না পাস করছে, তারচেয়ে কয়েকগুণ বেশি ফেল করেছে। মোট ৯০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৬৮ জন। ফেল করেছে ৬৩৬ জন। আরো ভয়াবহ তথ্য হচ্ছে দাখিল পরীক্ষায় চাটমোহর উপজেলায় ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে একজনও জিপিএ-৫ পায়নি। পাশের হার ২৯.৬৪%। তার মধ্যে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানও রয়েছে একটি। সেটি হলো মহেলা মহিলা দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি। পাশের হার সবচেয়ে বেশী পাকপাড়া শাহ মোখলেছুর রহমান আলিম মাদ্রাসা ৬৭.০৬℅। আর পাশের হার জিরো মহেলা মহিলা দাখিল মাদ্রাসা।
কারিগরি
৭৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৯১ জন, ফেল করেছে ৪৬৩ জন। পাশের হার ৬২.৮৫℅। ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ২টি প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন। ১০টি প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পায়নি। পাশের হার সবচেয়ে বেশী চাটমোহর আরসিএন অ্যান্ড বিএসএন পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭৯.২০℅। আর পাশের হার ০ চাটমোহর মহিলা টেকনিক্যাল।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

