বিজ্ঞাপন

সিরাজগঞ্জে সরকারি সহায়তার নামে অসহায় নারীদের নিকট থেকে ১০ লাখ টাকা আদায়

সিরাজগঞ্জে সরকারি বিভিন্ন সহায়তা, ভাতা, অনুদান ও কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে দরিদ্র নারীদের নিকট থেকে ২ হাজার থেকে ১০ হাজার টাকা করে প্রায় ১০-১২ লাখ টাকা আদায়ের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের বড় কয়ড়া ও একডালা পূর্বপাড়া গ্রামের ভুক্তভোগী নারী ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সাথে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেন।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মো. আব্দুল আলিম ও মোছা. ফরিদা বেগম সরকারি বিভিন্ন সহায়তা, ভাতা, কার্ড ও অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে দরিদ্র নারীদের নিকট থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, প্রত্যেকের কাছ থেকে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এভাবে এলাকার বিভিন্ন দরিদ্র ও অসহায় নারীর কাছ থেকে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগও করেন।

দীর্ঘদিন পার হলেও অনেকেই প্রতিশ্রুত সরকারি সুবিধা পাননি। পরে টাকা ফেরত চাইলে অভিযুক্তদের পক্ষ থেকে নানা ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মারধর ও বাড়িঘর উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়ার পাশাপাশি থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

মানববন্ধন থেকে বক্তারা, অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগীদের টাকা ফেরত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ ছাড়া সরকারি ভাতা, অনুদান, কার্ড ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়।

পড়ুন : শিক্ষক নিয়োগে এনটিআরসির ক্ষমতা কমিটিকে দেওয়া হয়নি: শিক্ষামন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন