বিজ্ঞাপন

দিনাজপুরে বিজিবির অভিযানে ৩২ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বিশেষ অভিযানে দিনাজপুর থেকে ৩২ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় ১ জনকে আটক করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ বিদেশে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও দিনাজপুর সদর থানা পুলিশের সমন্বয়ে গঠিত দলটি দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের ১টি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

আটকৃত ব্যক্তির নাম মোঃ পারভেজ মন্ডল, ৩৮। তার পিতার নাম মৃত লবানা মন্ডল। বাড়ি দিনাজপুর সদরের চাতরাপাড়া গ্রামে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মূর্তিটিকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে। ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের সম্পদ সংরক্ষণের দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের।

উদ্ধারকৃত মূর্তির সিজার মূল্য ধরা হয়েছে ৩২,১৫,০০০ টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণে এর প্রকৃত মূল্য অপরিমেয় বলে জানিয়েছে বিজিবি।

আটক পারভেজ মন্ডলকে উদ্ধারকৃত মূর্তিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য দিনাজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।”

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন