মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর বাজারে অনুষ্ঠিত হয়ে গেলো জনতা সিলিং ফ্যানের বুকিং কনফারেন্স-২০২৭। মঙ্গলবার (২৭ অক্টোবর) মোল্যা ইলেকট্রিক এর আয়োজনে বেলা ১১টার দিকে শত্রুজিৎপুর বাজারের মোল্যা ইলেকট্রিক দোকানের তৃতীয় তলায় এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা কর্পোরেশন কম্পানির চেয়ারম্যান হাজী মো. জাকির হোসেন। মোল্যা ইলেকট্রিকের স্বত্বাধিকারী মো. সামছুদ্দীন মোল্যার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, শত্রুজিৎপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, জনতা কর্পোরেশনের পরিচালক মো. জামাল হোসেন সহ স্থানীয় বাজারের সাধারণ ব্যবসায়ী ও ডিলার ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে জনতা কর্পোরেশনের কর্মকর্তারা জানান, শুধুমাত্র পন্য বিক্রি বা সম্প্রসারণই তাদের উদ্দেশ্য নয়, পাশাপাশি প্রত্যেকটা অঞ্চলে পন্য পৌছে দিয়ে গুণগত মান যাচাই করাই তাদের মূল উদ্যেশ্যে। জনতা করপোরেশনের যাত্রা শুরু হয় ২০১৪ সালে। এখন পর্যন্ত তারা সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানান তারা। ভবিষ্যতেও এই ধারা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
পড়ুন : সীতাকুণ্ডে লরিচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ যাত্রী নিহত
সা/


