বিজ্ঞাপন

হবিগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় রইছ আলী (৫০) নামে এক টমটম চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের স্কয়ার কোম্পানির গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেটগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে টমটমটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই টমটম চালক রইছ আলীর মৃত্যু হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

বিজ্ঞাপন

পড়ুন : কর্মমুখী শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলালের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন