বিজ্ঞাপন

চারঘাটে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস অনুষ্ঠিত হয়েছে। এই দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ৭.৩০টার সময় সরদহ সরকারী কলেজ মাঠে উপজেলার জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠন সমাবেত হয়।

বিজ্ঞাপন

পরে একটি বৃহৎ ম্যারাথন দল সরদহ কলেজ মাঠ থেকে চারঘাট পাইলট মাঠে গিয়ে শেষ হয়। যুবকদের স্বতঃফুর্ত অংশগ্রহণে এই ঐতিহাসিক যুব ম্যারাথন দৌড় প্রায় ৩কি: মি সফল ভাবে শেষ করে।

চারঘাট উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সুফেল রানার সভাপতিত্বে ও উপজেলা যুব সেক্রেটারি মোঃ ইব্রাহীম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম মর্তুজা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুব বিভাগের সভাপতি মোঃ নুরুজ্জামান লিটন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ নাজমুল হক, জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ মোঃ শফিকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, জেলা শিবিরের সাহিত্য সম্পাদক মোঃ নাহিদ হাসান শুভ সহ নেতৃবৃন্দ ।

উক্ত যুব ম্যারাথন দৌড় শেষে প্রধান অতিথিসহ অতিথি বৃন্দ বিশ্ব যুব দিবস ২০২৬ এর সফলতা কামনা করেন। এবারের বিশ্ব যুব দিবসের প্রতিপাদ্য “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাংক্ষা” দেশের যুব সমাজকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকারসহ সকলের নিকট আহবান জানান।

চারঘাটে যুবকদের জন্য নতুন কর্মসংস্থান এর ব্যবস্থা করার দাবি জানান। সারাদেশকে মাদক মুক্ত করার জন্য সরকার ও প্রশাসনের নিকট সহযোগীতা কামনা করেন।

প্রধান অতিথি অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।এছাড়াও জুলাই-আগষ্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা বুকে লালন করে দেশের স্বাধীনতা ও সারভৌমত্ব রক্ষায় আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দাবি জানান বর্তমান সরকারের নিকট।

পড়ুন : সাগরে সীমানা ঘেঁষে গ্যাস তুলছে মিয়ানমার, বাংলাদেশের নেই কোন উদ্যোগ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন