জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের ১১৬ জনের মাঝে টুলবক্স বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় জেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব টুলবক্স বিতরণ করেন জেলা প্রশাসক মাসুদ রানা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান ও জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন সুফলভোগীর হাতে এ টুলবক্স তুলে দেওয়া হয়।
পড়ুন : সারাদেশে চলছে তীব্র লোডশেডিং, চরম ভোগান্তিতে গ্রামের মানুষ
সা/


