বিজ্ঞাপন

দিনাজপুরে জোড়া খুন মামলায় ৭ আসামির জামিন

দিনাজপুরের চিরবন্দরে সংঘটিত জোড়া খুনের ঘটনায় মূল আসামির রিমান্ড নামঞ্জুর এবং ৭ আসামির জামিনে মুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নিহতের ছেলে। তিনি অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

বিজ্ঞাপন

চিরিরবন্দরের মৃত শহিদুল হক দুলুর ছেলে মো. হাবিবুর রহমান @ হাবিল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন। তার বাড়ি চিরিরবন্দর উপজেলার ২ নং ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়া, টেপাপাড়া গ্রামে।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১২/০৫/২০২৬ তারিখে চিরিরবন্দর থানাধীন ২ নং ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী বেকাপাড়া গ্রামে মৃত বুলু হাজীর বাড়ির ফাঁকা জমিতে তার বাবা শহিদুল হক দুলু ও চাচা জয়নাল আবেদীন বিসু @ কাবিলকে খুন করা হয়। এই জোড়া খুনের ঘটনায় মামলা দায়েরের পর মূল আসামি মো. সাকিবের রিমান্ড আবেদন নামঞ্জুর হয়।

হাবিবুর রহমান আরও বলেন, গত ১০/০৮/২০২৬ তারিখে ক্রিমিনাল মিস কেস নং-১৫৮৮/২০২৬ এবং জি.আর ১২২/২০২৬ মামলায় বিজ্ঞ দায়রা জজ আদালত, দিনাজপুর একযোগে ৭ জন আসামিকে জামিনে মুক্তি দেন। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আসামিরা আরও হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “আমি এবং আমার পরিবারবর্গ হতাশগ্রস্ত এবং আতঙ্কে দিন কাটাচ্ছি। শুনেছি পুলিশ রিপোর্ট ও চার্জশিট দুর্বল করার গোপন তদবিরও চলছে।”

হাবিবুর রহমান বলেন, “আমি এই জোড়া খুনের হতভাগা বাদী। আমি আমার বাবাকে হারিয়েছি, আমার একমাত্র সহোদর ভাইকে হারিয়েছি। আপনারা জাতির চোখ। আপনারা সাংবাদিকরা এই মামলার প্রকৃত অবস্থা জনতার সামনে তুলে ধরে ন্যায়বিচার পেতে সাহায্য করবেন বলে আশা রাখি।”

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত মামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পড়ুন : সারাদেশে চলছে তীব্র লোডশেডিং, চরম ভোগান্তিতে গ্রামের মানুষ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন