বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার (১২ আগস্ট) সকালে বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে খাটো করে পতিত স্বৈরাচার সরকারকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে। তবে কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেন।

স্বৈরাচার আমলের নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শত নির্যাতনের মধ্যেও রাজপথে থেকে দলটি টিকে ছিল। রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও আরাফাত রহমান কোকোকেও নির্যাতনের শিকার হতে হয়েছে।

কবর জিয়ারতের সময় ক্রীড়ামন্ত্রী আমিনুল হকসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: পোলাও চালে বিরাট সিন্ডিকেট! হু হু করে বাড়ছে দাম

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন