বিজ্ঞাপন

‎কুড়িগ্রাম সদর হাসপাতালে চালু হলো এন্ডোস্কপি সেবা, কমবে রোগীদের ভোগান্তি

দীর্ঘদিনের প্রত্যাশার পর কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে চালু হয়েছে এন্ডোস্কপি সেবা।

‎বুধবার (১২ আগস্ট) থেকে হাসপাতালটিতে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হওয়ায় জেলার সাধারণ রোগীদের চিকিৎসাসেবায় নতুন একটি সুযোগ যুক্ত হলো।

‎এন্ডোস্কপি পরীক্ষার প্রয়োজন হলে এতদিন অনেক রোগীকেই কুড়িগ্রামের বাইরে বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হতো। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি সময় ও যাতায়াতের ভোগান্তি পোহাতে হতো রোগী ও স্বজনদের। সদর হাসপাতালে এ সেবা চালু হওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
‎‎
‎‎হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, শুধু এন্ডোস্কপি সেবা চালুর মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল ও চিকিৎসা-সুবিধা বাড়িয়ে ভবিষ্যতে আরও আধুনিক সেবা যুক্ত করা হবে।

‎কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, কুড়িগ্রামের মতো সীমান্তবর্তী ও তুলনামূলকভাবে পিছিয়ে থাকা জেলার মানুষের জন্য সরকারি হাসপাতালে বিশেষায়িত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে একদিকে রোগীদের অর্থ ও সময় সাশ্রয় হবে, অন্যদিকে জেলা পর্যায়েই চিকিৎসাসেবার সক্ষমতা বাড়বে।সেই সাথে হাসপাতালে চিকিৎসক সংকট দূর করতে স্বাস্থ্য বিভাগের প্রতি আহবান জানান তিনি।

‎কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নুর নেওয়াজ আহমেদ জানান,বিশেষ করে পাকস্থলী ও পরিপাকতন্ত্রের বিভিন্ন জটিলতা শনাক্ত করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্ডোস্কপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে এ ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা চালু হওয়ায় দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার সুযোগ আরও বাড়বে।

বিজ্ঞাপন

‎পড়ুন : বরগুনায় বিয়ের প্রলোভনে ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী, গ্রেপ্তার ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন