বিজ্ঞাপন

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬২৭ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৩ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দর নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে ভ্যাটসহ প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম জানানো হয়েছে। প্রচলিত হিসাবে এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০ হাজার ৩০০ টাকা। সে হিসাবে এক ভরির দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৩ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৩৯০ টাকা। ফলে এ মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।

১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম ১৬ হাজার ৬৫০ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা।

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৬০০ টাকা। এই হিসাবে এক ভরি সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

পড়ুন: মধ্যরাতে দীর্ঘ লোডশেডিংয়ে রাজধানীবাসীর হাঁসফাঁস

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন