বিজ্ঞাপন

মেহেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

পরপর দু’বার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মেহেরপুরের গাংনীতে রামিদুজ্জামান টুটুল মিয়া (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রামিদুজ্জামান টুটুল মিয়া একই উপজেলার কোদালকাটি গ্রামের ইমরাত শ্রমিক মিন্টু মিয়ার ছেলে ও পার্শবর্তী দৌলতপুর উপজেলার খলিশাখুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টায় উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্র জানিয়েছে, রামিদুজ্জামান টুটুল মিয়া এসএসসি পরীক্ষায় পরপর দুইবার ইংরেজি বিষয়ে ফেল করায় পরিবারের লোকজন বকাঝকা করে। অভিমানে সে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যান ও গলায় কাপড় সাথে আত্মহত্যা করে।

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রামিদুজ্জামান টুটুল পরিবারের কথা অমান্য করে তার মত করে জীবন যাপন করতো। একারণে পরিবারে অশান্তি লেগেই থাকতো।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান।

পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন