জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাভার বাজার রোডের আমিন টাওয়ারে ব্যাংকটির কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, দারিদ্র্য বিমোচন নারী ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। অতীতে ব্যাংকিং ব্যবস্থাপনায় ডিজিটাল মনিটরিং, অডিট তদারকি ও ঋণ প্রদানে কিছু ঘাটতি ছিল। বর্তমানে এসব ঘাটতি চিহ্নিত করে আমরা কোর ব্যাংকিং সিস্টেম প্রবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, আমরা বৈদেশিক কর্মসংস্থানের জন্য এই ব্যাংককে তৈরি করছি। বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকে নিয়ে সঞ্জীবন প্রকল্প চালু করতে যাচ্ছে। যা আমাদের জন্য একটি বড় সুখবর। ক্ষুদ্র ঋণ প্রকল্পের সাথে নতুন মডেলের ব্যাংকিং ব্যবস্থায় আমরা এগিয়ে যাবো।
এছাড়া উক্ত অনুষ্ঠানে ঢাকা বিভাগের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী সহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচন: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত, নমিনেশন জমা দুপুরে
সা/


