বিজ্ঞাপন

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন জমা দিল জামায়াত জোট

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

অলি আহমেদের মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আর সমর্থক হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার দুপুরে স্থায়ী কমিটির বৈঠকে বসেছে বিএনপি। বৈঠকে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর বিকাল ৩টার দিকে নির্বাচন কমিশনে দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৪ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। আর একাধিক বৈধ প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী দেওয়ায় একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একাধিক প্রার্থী থাকলে দীর্ঘ ৩৫ বছর পর দেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে পারে।

পড়ুন:রাজবাড়ীতে বিনামূল্যে ১৪৮ জন নারীকে করা হলো স্তন ক্যানসার ও জরায়ূ মুখের পরীক্ষা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন