টাঙ্গাইলের সখীপুরে গলায় শুকনো রুটি আটকে জান্নাত (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত ওই এলাকার আজগর আলীর ছেলে। জান্নাত স্থানীয় সূর্য তরুণ শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
জান্নাতের নানা সিদ্দিক হোসেন বলেন, সন্ধ্যার পর জান্নাত পড়তে বসে। এ সময় তার মা তাকে রুটি বানিয়ে দেন। পড়াশোনার পাশাপাশি রুটি খাওয়ার সময় হঠাৎ শুকনো রুটি তার গলায় আটকে যায়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির বলেন, হাসপাতালে আনার আগেই জান্নাতের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি।মুরাদ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

