ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ) বিকেলে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় চেম্বার অব কমার্সের কার্যালয়ে অনুষ্ঠিত হয় নির্বাচন।
এতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ২৪ সদস্যের একটি প্যানেলটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন মো. নূর-এ-শাহাদাৎ (স্বজন)।
দায়িত্ব পাওয়ার পর নতুন কমিটির নেতারা চেম্বার অব কমার্সকে আরও সুসংগঠিত করার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করার আশা ব্যক্ত করেন।
এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সহ বিএনপি ও চেম্বারের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ দোকানিকে ৯০ হাজার টাকা অনুদান


