চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নৈশ প্রহরীদেরকে পোশাক ও ওয়াকিটকি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় দামুড়হুদা বাজার বণিক সমিতির অফিসে নৈশ প্রহরীদের মাঝে পোশাক ও ওয়াকিটকি বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন।
দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পোশাক ও ওয়াকিটকি প্রদান অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে ওসি মেসবাহ উদ্দিন বলেন, আমার জানামতে দামুড়হুদা বাজার বণিক সমিতি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাজার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নৈশ প্রহরী দের পোশাক ও ওয়াকিটকি ব্যবহার বাজার নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে।
দামুড়হুদা বাজার বণিক সমিতর সাধারণ সম্পাদক শাহ জালাল বাবু বলেন, আমরা নির্বাচিত হয়েছি এক বছর হতে চললো। এর মাঝে দামুড়হুদা বাজার কে আধুনিক ও উন্নত মডেল বাজারে পরিনত করতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। ইতিমধ্যে সম্পুর্ন বাজার সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, বাজার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন সংস্কার ও নতুন ডাস্টবিন স্থাপন, টিউবওয়েল স্থাপন সহ বাজার এলাকায় পুরাতন সড়ক বাতি গুলো নতুন করে সংস্কারের ব্যবস্থা নেয়া হয়েছে।
সভাপতি বক্তব্যে মোঃ জাহিদুল ইসলাম বলেন, আমরা সকল ব্যাবসায়ী কে সাথে নিয়ে দামুড়হুদা বাজারকে উন্নয়নের রোল মডেল করতে চায়। যেসকল ব্যাবসায়ীদের সহযোগিতায় পোশাক ও ওয়াকিটকি দেওয়া হলো তাদের কে ধন্যবদ জানায়।
যে সকল ব্যাবসায়ির সহযোগিতায় পোশাক ও ওয়াকিটকি দেওয়া হলো তারা হলেন, আনোয়ার অটোমোবাইলসের মালিক আনোয়ার হোসেন, মিষ্টি বাড়ির মালিক সাদ্দাম হোসেন, বাবু জুয়েলার্স এর মালিক বাবু দেবনাথ, ইউনুছ হার্ডওয়্যার মালিক সিনিয়র সহ-সভাপতি ইউনুছ আলী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ইউনুছ আলী, সহ সভাপতি এডভোকেট নয়ন আহমেদ, সহ সাধারণ সম্পাদক লাভলু, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

